ময়মনসিংহের গৌরীপুরে মো. আল মামুন নামে এক এনজিও কর্মকর্তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাপ হ্যাক করে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ছাড়াই ৩৮ হাজার ৯০০ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মামুন বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর অ্যাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সার্ড) প্রোগ্রাম অর্গানাইজার। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

আরও পড়ুন: কারাবন্দি স্ত্রীর সাক্ষাতে এসে মাদকসহ ধরা পড়লেন স্বামী
মো. আল মামুন জানান, গত বুধবার (২৯ জুলাই) বিকেলে তার মোবাইল ফোনে হঠাৎ আপলোড সিস্টেম অটোমেটিক চালু হয়ে যায়। তখন তিনি বারবার ফোনের অপশনে কাজ করার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রায় ২০ মিনিট পর ফোনের অটো অপশন কাজ সম্পন্ন করে। এরপর তিনি মেসেজ অপশনে দেখতে পান তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোবাইল ফোনের বিকাশ অ্যাপসে বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে ১০ হাজার টাকা, ৫টা ৪৯ মিনিটে ৫ হাজার, ৫টা ৫২ মিনিটে ৩ হাজার এবং ৫টা ৫৭ মিনিটে ১ হাজার ৫০০ টাকাসহ মোট ১৯ হাজার ৫০০ টাকা প্রথমে নিয়ে যায়।
এরপর মোবাইল ফোনের বিকাশ অ্যাপসের মাধ্যমে ৫টা ৪৪ মিনিটে একটি নম্বরে সেন্ড মানি করে ৯ হাজার ৯০০ টাকা, ৫টা ৫১ মিনিটে একই নম্বরে ৫ হাজার, ৫টা ৫৪ মিনিটে অপর একটি নম্বরে সেন্ড মানি করে ৩ হাজার এবং ৬টা ৩ মিনিটে ১ হাজার ৫০০ টাকাসহ মোট ১৯ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে গৌরীপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ফজলে নূর জানান, তিনি হয়তো ক্ষতিকারক কোনো অ্যাপসে প্রবেশ করায় এমনটা হয়ে থাকতে পারে। ব্যাংকের ওটিপি ছাড়া কোনো অবস্থাতেই টাকা ট্রান্সফার হওয়ার সুযোগ নেই।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “হ্যাকিংয়ের শিকার এনজিও কর্মকর্তা, ব্যাংক-বিকাশ থেকে অর্থ লুট”